৬২ তম বর্ষ মেলার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়

কাজল মিত্র: সালানপুর ব্লকের অন্তর্গত সামডি মা মুক্তাই চন্ডী আনন্দমেলা সমিতির আয়োজনে ৬২ তম বর্ষ মেলার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হল রবিবার দিন।মেলার উদ্বোধনের আগে সামডি জয় শ্রীগৌরহরি প্রেমমন্দির থেকে নাম সংকৃতন করে মা মুক্তাইচন্ডী প্রাঙ্গন পর্যন্ত আসে। যেখানে গৌরহরি প্রেম মন্দির এর শতাধিক ভক্তবৃন্দ সহ সামডি ও বোলকুন্ডা গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন। এরপর উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় । সালানপুর ইসিএল এর জেনারেল ম্যানেজার ধর্মেন্দ্র প্রসাদ , সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী ভোলা সিং সহ আরো অনেকে।

এছাড়াও ছিলেন এই মেলার কমিটির
সম্পাদক স্বপন মন্ডল, কমিটির দয়াময় দাস ,তপন মহাতা ,দীপক মাহাতা ,গোপাল চট্টরাজ , গৌরাঙ্গ তেওয়ারী,ও সামডি , ফুলবেড়িয়া ও জেমারী পঞ্চায়েত এর প্রধান সহ আরো অনেকে।এই সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেনতাপস উকিল মহাশয় । এদিন মেলার কমিটির সম্পাদক স্বপন মন্ডল জানান ঐতিহ্য ও মহা মিলনের মেলাকে টিকিয়ে রাখাই এই বাংলায় আজকের দিনে সব চেয়ে বেশি জরুরি। এই মেলা বারো দিনধরে চলবে একই সাথে এখানে ভজন, নাম কীর্তন, কবিগান, বাউল, লোকগান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।প্রথম তিনদিন রয়েছে লীলা কীর্তন ,বাউল গান ও নরনারায়ণ সেবা ,তারপরের রয়েছে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির , রয়েছে কুইজ প্রতিযোগিতা , জি বাংলা সারে গা মা পা খ্যাত সঙ্গীত শিল্পী দ্বারা সঙ্গীতানুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *