জামুড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ড ,পুড়ে ছাই ৮ থেকে ১০টি দোকান

কাজল মিত্র : জামুড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। শনিবার গভীর রাতে জামুড়িয়ার ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বোগড়া চট্টি মোড় সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৮ থেকে ১০টি অস্থায়ী দোকান। ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় দোকানদাররা।


স্থানীয় বাসিন্দারা জানান, রাত প্রায় বারোটা নাগাদ হঠাৎই ৩২ নম্বর ওয়ার্ড সংলগ্ন বোগড়া চট্টি মোড়ের কাছে জাতীয় সড়কের পাশে থাকা একাধিক অস্থায়ী দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। আগুনের লেলিহান শিখায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির পুলিশ। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *