সালানপুর এরিয়ার ইসিএলের বনজিমারি কলিয়ারীতে স্থানীয়দের কাজের দাবিতে খোলামুখ খনির সামনে বিক্ষোভ বাসিন্দাদের

কাজল মিত্র : ভাতা দিয়ে নয় কাজ দিয়ে যুবসমাজ বাঁচাও।এই স্লোগান তুলে সালানপুর এরিয়ার ইসিএলের বনজিমারি খোলামুখ খনির সামনে বিক্ষোভ দেখাতে থাকে বরাভূই গ্রামের বাসিন্দারা । এদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে দেন্দুয়া মোড় থেকে মিছিল করে অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়।তাদের মূলত দাবি খনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থায় বেকার যুবকদের কাজ দিতে হবে ।যদিও তারা জানান এর আগেও নিয়োগের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল কিন্তু খনি কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছিল কিন্তু নিয়োগ হয়নি।এদিন গ্রামবাসীরা জানান যে
এর আগেও তারা একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন কিন্তু তাতে কোন কাজ হয়নি তাই আজকে তারা পুনরায় এই বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন।


তবে এ বিষয়ে খনির ম্যানেজার দীপক তানওয়ার
কিছু বলতে না চাইলেও সাংবাদিকদের সাথে দূরব্যবহার করেন এবং ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বার করে দেওয়ার নির্দেশেদেন খনিনিরাপত্তা কর্মীদের।তবে ম্যানেজার দাবি করেন যাঁরা বর্তমানে কাজ করছে সবাই স্থানীয়।বহিরাগতের কাজে লাগানো হয়নি।তবে পুরো ব্যাপারটায় কোম্পানি কর্তৃপক্ষ দেখছে।অবশেষে গ্রামবাসীদের পুনরায় 19 তারিখ এজেন্ট অফিসে আসতে বলা হয় বৈঠকের জন্য।তাতে রাজি হয়ে প্রায় 2 ঘন্টা পর শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ তুলে নেই গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *