প্রচারের মাঝেই প্রার্থীর জন্মদিন পালন সমর্থকদের

সংবাদদাতা দুর্গাপুর : নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি—চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রচার সকাল থেকে রাত, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রতিটি প্রান্তে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্ত, সকলের আপনজন বাপ্পা দা।

এই ব্যস্ততম সময়ের মাঝেই ৭ই এপ্রিল , মঙ্গলবার, ৬১ বছরে পদার্পণ করলেন তিনি। দিনটির শুরু হয় দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে পদযাত্রার মধ্য দিয়ে। পদযাত্রার সূচনাতেই কর্মী-সমর্থকদের উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছায় আপ্লুত হয়ে ওঠেন বাপ্পা দা। হাতে কেক নিয়ে হাজির হন সমর্থকেরা—হাসিমুখে সকলের সঙ্গে কেক কেটে উদযাপন করেন নিজের জন্মদিনের এই বিশেষ মুহূর্ত।মানুষের অকুণ্ঠ ভালোবাসা, আস্থা ও আশীর্বাদকেই পাথেয় করে উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *