দুর্গাপুরে প্রথম রোবোটিক অপারেশন

সংবাদদাতা,দুর্গাপুরঃ এবার আর বিদেশ বা দক্ষিণ ভারতের সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে বিশাল খরচ করে রোবোটিক সার্জারি করতে হবে না। কারন দুর্গাপুরের বেসরকারী মিশন হাসপাতালেই অত্যাধুনিক এই রোবোটিক সার্জারি করা যাবে এবং অনেক কম খরচে। সম্প্রতি,মিশন হাসপাতালের পক্ষে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করেছেন হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা.সত্যজিৎ বোস। তিনি জানিয়েছেন,প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে আমেরিকা থেকে আনা বিশ্বের সর্বাধুনিক দ্য ভিঞ্চি এক্স আই রোবট দিয়ে অপারেশন করা হয়।

এই রোবোট দিয়ে কলকাতার বাইরে পূর্ব ভারতে প্রথম আশি বছরের এক প্রবীনের কোলন কর্কট রোগের অপারেশন সফল হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি,তিন ঘন্টারও কম সময়ে এখানে প্রথম রোবোটিক হেমিকোল্কেটমি অপারেশন করেছেন ডা.অর্ণব চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন ডা. বিজিত সাহা ও ডা, উষা জন সহ আরও কয়েকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *