দুর্গাপুরে বেআইনি মদ বিক্রির আসরে পুলিশের হানা, গ্রেপ্তার এক; উদ্ধার বিপুল দেশি-বিদেশি মদ

কাজল মিত্র : সরকারি নিয়ম অনুযায়ী বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। সেই আইন অমান্য করে গোপনে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোক ওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা কমলেশ হাজরা লেলিন সরণি সংলগ্ন একটি দোকান থেকে দীর্ঘদিন ধরে রাতের বেলায় অবৈধভাবে দেশি ও বিদেশি মদ বিক্রি করছিলেন বলে অভিযোগ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কোক ওভেন থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় কমলেশ হাজরাকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে আবগারি আইন-সহ অন্যান্য প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বেআইনি মদ বিক্রির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে কোক ওভেন থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *