পাণ্ডবেশ্বরে ইস্তেহারে দ্বিতীয় ইনিংসে কাজের খতিয়ান প্রকাশ নরেন্দ্রনাথ চক্রবর্তীর

পাণ্ডবেশ্বর : পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে নিজের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ইস্তেহার পেশ করেন।
প্রকাশিত ইস্তেহারে গত দুই বছরে পাণ্ডবেশ্বর এলাকায় হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়েছে। বিধায়ক জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে উল্লেখযোগ্য কাজ হয়েছে, যার পূর্ণ বিবরণ এই পুস্তিকায় রয়েছে।শুধু অতীতের কাজ নয়, আগামী কয়েক বছরের উন্নয়ন পরিকল্পনাও এই ইস্তেহারে স্থান পেয়েছে বলে জানান তিনি। এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে।এছাড়াও তিনি নির্দেশ দেন, এই ইস্তেহার পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি পঞ্চায়েত ও ব্লকের ঘরে ঘরে পৌঁছে দিতে, যাতে মানুষ সরাসরি জানতে পারেন তাদের জন্য কী কী কাজ হয়েছে এবং ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে।বক্তব্যের মাধ্যমে বিরোধীদের অপপ্রচারেরও পরোক্ষ জবাব দেন তিনি। উন্নয়নই তাদের প্রধান হাতিয়ার বলে উল্লেখ করে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, মানুষের পাশে থেকে কাজ করাই তাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *