রানীগঞ্জ বিধানসভার ইস্তেহার প্রকাশ কালোবরণ মন্ডল এর

সংবাদদাতা অন্ডাল : নির্বাচনের প্রাক্কালে উন্নয়নকেই সামনে রেখে অন্ডাল বিধানসভা কেন্দ্রে নিজের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কালোবরণ মন্ডল । শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ইস্তেহার পেশ করেন।


প্রকাশিত ইস্তেহারে অন্ডাল এলাকায় হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়েছে।শুধু অতীতের কাজ নয়, আগামী কয়েক বছরের উন্নয়ন পরিকল্পনাও এই ইস্তেহারে স্থান পেয়েছে বলে জানান তিনি। এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে।
এছাড়াও তিনি নির্দেশ দেন, এই ইস্তেহার রানীগঞ্জ বিধানসভার প্রতিটি পঞ্চায়েত ও ব্লকের ঘরে ঘরে পৌঁছে দিতে, যাতে মানুষ সরাসরি জানতে পারেন তাদের জন্য কী কী কাজ হয়েছে এবং ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে।বক্তব্যের মাধ্যমে বিরোধীদের অপপ্রচারেরও পরোক্ষ জবাব দেন তিনি। উন্নয়নই তাদের প্রধান হাতিয়ার বলে উল্লেখ করে কালোবরণ মন্ডল জানান, মানুষের পাশে থেকে কাজ করাই তাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *