কাজল মিত্র:- বারাবণী ব্লকের জামগ্রাম পঞ্চায়েতে এর আদিবাসী অধ্যুষিত জামজুরি গ্রামে অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম বিতরণ এর
এক শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায় , বারাবনি ভিডিও শিলাদিত্য ভট্টাচার্য, বারাবনি থানার অফিসার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিগণ।এদিন এই শিবির থেকে সরাসরি অন্নপূর্ণা ভান্ডার এর ফর্ম বিতরণ করা হয়।তাছারা ব্লক অফিস পঞ্চায়েত অফিস থেকেও ফর্ম দেওয়ার কাজ চলছে । আগামী দিনে এই ফর্ম ফিলাপের কাজ চলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর ঘোষণার পরেই জেলা জুড়েই শুরু হয়ে গেছে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম ফিলাপের কাজ।

এদিন বিধায়ক অরিজিৎ রায় জানান
এই প্রকল্পের মূল লক্ষ্য এলাকার কোনো দরিদ্র মানুষ যেন এই সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য মোট ৯০ দিনের সময়সীমা ধার্য করেছেন। যাতে প্রতিটি মানুষ ফর্ম তোলার ও তা জমা দেওয়ার পর্যাপ্ত সুযোগ পান। বারাবনি বিধানসভার প্রতিটি গ্রামে গ্রামে এই ক্যাম্পের আয়োজন করা হবে । তাছারা ব্লক অফিসগুলিতেও সাধারণ মানুষ এই সুবিধা পাবেন।তিনি জানান আগে লক্ষ্মী ভান্ডার এর জন্যে 1500 টাকা পেতেন কিন্তু নির্বাচনের আগে আমরা আপনাদের কাছে এসে বলেগেছিলাম আমরা যদি জয়ী হয় তাহলে সেই পনেরোশ টাকার বদলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তিন হাজার টাকা পেয়ে যাবেন যা এক মাসের মধ্যে সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে । আমরা সেই প্রতিশ্রুতি রেখেছি এবং একমাসের মধ্যে আমাদের সরকার ও আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন এবং আমারও সেই চেষ্টা করছি যাতে করে কোন ভুতুড়ে একাউন্ট নয় আপনাদের নিজস্ব একাউন্টে সেই টাকা যায় তার জন্যেই এই নতুন করে ফর্ম ফিলাপ করা হচ্ছে।তাই সকলকে বলবে নিজে নিজে সঠিক তথ্য দিয়ে এই ফর্ম ফিলাপ করে সরকারি সুবিধা ভোগ করুন ।
