নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করলেন বিজেপির জেলা সভাপতি

সংবাদদাতা, অন্ডাল : বৃহস্পতিবার অন্ডাল ব্লকের উখড়া গ্রামে বাজপাই মোড়ে উদ্বোধন হলো বিজেপির নতুন দলীয় কার্যালয় । ফিতে কেটে কার্যালয়টি উদ্বোধন করলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য । উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার ৩ নং মণ্ডল সভাপতি ইন্দ্রসেন রায়, ভোলা ধীবর, কাজল ব্যানার্জি সহ অন্যরা । কার্যালয় উদ্বোধন উপলক্ষে এদিন রক্তদান শিবির ও ঝাল মুড়ি বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ।

শিবিরে পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ হয় । সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে । বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন উখড়া এলাকাতে এতদিন বিজেপির কোন দলীয় কার্যালয় ছিল না । এদিন কার্যালয় উদ্বোধন হলো । এখন এই কার্যালয় থেকেই দলের দৈনন্দিন কাজ পরিচালনা হবে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *