উখড়া -বাঁকোলা এরিয়া অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা ফরিদ খানের হারানো মোবাইল ফোনটি উখরা আউটপোস্টে জমা দিয়ে একজন সুনাগরিক হিসেবে নিজের কর্তব্য পালন করলেন । ফরিদ খান জানান, তিনি উখড়া বাজপাই মোড়ের কাছে একটি জিম সেন্টারের সামনে একটি মোবাইল ফোন দেখতে পেয়ে ফোনটি তুলে নিয়ে আশেপাশের লোকদের কাছে এর মালিকানা জানতে চান। কেউই বলেনি যে এটি তাদের। এরপর তিনি ঠিক করেন, যতক্ষণ ব্যাটারি আছে ততক্ষণ মোবাইল ফোনটি চালু রেখে দেন, যাতে কেউ তাকে ফোন করলে তার ফোনটি ফেরত দিতে পারেন । কিন্তু কেউ ফোন করেনি। তখন তিনি সিদ্ধান্ত নেন যে, যার মোবাইল ফোনই হারাক না কেন, তিনি অবশ্যই উখরা আউটপোস্টে গিয়ে ডায়েরি দায়ের করেন। এই কথা মাথায় রেখে তিনি উখড়া আউটপোস্টের ডিউটি অফিসার এএসআই নাজিমুল ইসলামের উপস্থিতিতে মোবাইল ফোনটি উখরা আউটপোস্টে জমা দেন। এ প্রসঙ্গে ডিউটি অফিসার নাজিমুল ইসলাম বলেন, সুনাগরিক হিসেবে কর্তব্য পালনকারী মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল। যদি কেউ কোথাও কারও মোবাইল ফোন খুঁজে পান, তাহলে অবিলম্বে থানায় খবর দেওয়া উচিত। ফোনটি জমা দিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে হারানো মোবাইলটি সেই ব্যক্তির কাছে পৌঁছে যায়।
সুনাগরিক হিসেবে নিজের কর্তব্য পালন করলেন, ফরিদ খান
