উল্টো রথের মেলায় সক্রিয় পকেটমার চক্র পুলিশের জালে প্রায় ১০ সন্দেহভাজন

রানিগঞ্জ, কাজল মিত্র : ঐতিহ্যবাহী রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ির উল্টো রথের মেলায় ভক্তদের ভিড়কে ঢাল করে সক্রিয় হয়ে ওঠে এক পকেটমার চক্র। অভিযোগ, বিশেষ করে মহিলা দর্শনার্থীদের টার্গেট করে মোবাইল ফোন ও মানিব্যাগ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছিল।পুলিশ ও রথ মেলা কমিটির স্বেচ্ছাসেবকদের তৎপরতায় প্রায় ১০ জন সন্দেহভাজনকে আটক করে পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ এবং বাকিরা মহিলা বলে জানা গেছে।রাজবাড়ি কমিটির সদস্যা অনুরাধা মালিয়া সরাফ জানান, অতীতেও মেলায় এ ধরনের ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, তবে এবার পুলিশের কড়া নজরদারি ও স্বেচ্ছাসেবকদের সতর্কতায় বড়সড় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।আরএসএসের মনীশ সিং দাবি করেন, সারাদিন ধরে একটি চক্র ভিড়ের সুযোগ নিয়ে চুরির চেষ্টা চালাচ্ছিল। অভিযোগ পাওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মাধ্যমে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *