কাজল মিত্র আসানসোল, কুলটি: কেন্দ্রের বেতন কাঠামো অনুযায়ী ন্যূনতম ২৬ হাজার টাকা বেতনের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। বুধবার সকাল থেকেই কারখানার গেটের বাইরে একজোট হয়ে বিক্ষোভ দেখান শ্রমিকরা।শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানায় কাজ করলেও তাঁদের বেতন সেভাবে বৃদ্ধি করা হয়নি। বেতন বৃদ্ধির দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলন করেছেন তাঁরা। এবার কেন্দ্রের বেতন কাঠামো অনুযায়ী ২৬ হাজার টাকা বেতন দেওয়ার দাবিতে ফের আন্দোলনে নামেন ঠিকা শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, তাঁদের ন্যায্য বেতন দ্রুত কার্যকর করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
