ইস্কোর জমিতে তৈরী অবৈধ পাঁচিল ভেঙে ফেলা হলো

সংবাদদাতা,বার্ণপুরঃ দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় অধিনস্ত যে সব কলকারখানা ও সংস্থা রয়েছে,তাদের জমিতে দখলদারী হটাতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলাতেও দেখা যাচ্ছে সেইল এবং রেলের যে সব জমি বেদখল হয়ে রয়েছে,সেইসব জমি খালি করার নোটিশ জারির পাশাপাশি সেই সব জমির দখল নিতে শুরু করেছে সেইলের অধীন কারখানাগুলি এবং রেল। আসানসোল দুর্গাপুর সহ সর্বত্রই এই অভিযান চলছে। শুক্রবার দেখা গেল বার্নপুরের নরসিংবাঁধ এলাকায় কাটঘোলা গ্রাউন্ডে অবৈধভাবে নির্মিত একটি বাউন্ডারি পাঁচিল ভেঙে দিল ইস্কো তথা আইএসপি কর্তৃপক্ষ। জানা গেছে, আগেই এই অবৈধ নির্মাণ সরানোর জন্য এস্টেট কোর্ট থেকে উচ্ছেদ নোটিশ জারি করা হয়েছিল। এই অভিযানে অশান্তি এড়ানোর জন্য টাউনশিপ বিভাগের সিনিয়র আধিকারিকদের সঙ্গে ছিল নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশ। আইএসপি সূত্রে জানা গেছে,তাদের জমিতে কোনো রকম দখলদারী মানা হবে না। তাই, এখনো তাদের যেসব জমি বেদখল হয়ে রয়েছে সেসব এলাকাতেও উচ্ছেদ অভিযান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *