সংবাদদাতা,কাঁকসাঃ কাশ্মীরের পহেলগাঁওতে বেড়াতে যাওয়া সাধারন মানুষকে জঙ্গিদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনার নিন্দা চলছে দেশজুড়ে। জঙ্গিদের ওই হামলায় ২৬ জন পর্যটকের প্রাণ গেছে। নির্মম এই কাজের পেছনে পাকিস্থানের হাত রয়েছে বলে অভিযোগ। তাই সারা দেশেই পাকিস্থানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। রবিবার পানাগড় বাজারের ব্যাবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ওই জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পাকিস্থানের উপর তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন।এখানে ব্যাবসায়ীদের সঙ্গে অন্য সংগঠনের মানুষও এক সাথে রাস্তায় নেমে পাকিস্থানের পতাকায় আগুন ধরিয়ে তীব্র প্রতিবাদ ও ঘৃনা জানান।
পানাগড় বাজারে পাকিস্থানি পতাকা পুড়িয়ে প্রতিবাদ
