সংবাদাদাতা,দুর্গাপুরঃ সাংসদ তহবিলের ৩০ লক্ষ টাকায় সমগ্র দুর্গাপুরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ রাস্তায় বসানো হবে ২৫১টি সিসিটিভি ক্যামেরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার ডিসিপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্তিত ছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ও আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনার সুনীল চৌধুরী। সাংসদ জানান,নাগরিকদের নিরাপত্তা সব চেয়ে বেশি জরুরি। সেই লক্ষ্যেই তার সাংসদ তহবিলের টাকা থেকে এই সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনার সুনীল চৌধুরী জানান,শহরের বিভিন্ন জায়গায় নজরদারীর জন্য সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। তবে নিরাপত্তার জন্য আরও বেশি এলাকায় সিসিটিভি ক্যামেরার প্রয়োজন রয়েছে। তার জন্য একটি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা সিস্টেম বসানো হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার। সাংসদ তহবিলের টাকায় এবার আরও ২৫১টি সিসিটিভি ক্যামেরা দুর্গাপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় লাগানো হবে। তাতে সাধারন মানুষের নিরাপত্তা আরও বাড়বে। তিনি এই উদ্যোগের জন্য সাংসদকে কৃতজ্ঞতা জানান। এই সাংবাদিক সম্মেলনে অন্যাদের মধ্যে ছিলেন ডিসিপি অভিষেক গুপ্তা,এসিপি সুবীর রায়,সিআই(এ) রণবীর বাগ,দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে। দুর্গাপুরের কোন থানায় কতগুলি সিসিটিভি ক্যামেরা বসানো হবে তার একটি তালিকাও এখানে প্রকাশ করা হয়েছে। কোক ওভেন থানা এলাকায় ৬৭টি,দুর্গাপুর থানায় ৮০টি,কাঁকসা থানায় ৬২টি,এনটিএস থানায় ৩০টি ও বুদবুদ থানায় ১২টি ক্যামেরা বসানো হবে।
সাংসদ তহবিলের ৩০ লক্ষ টাকায় দুর্গাপুরে২৫১টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে
