সংবাদদাতা,দুর্গাপুরঃ সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের পশ্চিম বর্ধমান জেলা কর্মীসভা। একই সঙ্গে জেলা সম্মেলনের প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয় বলে সংগঠনের পক্ষে জানানো হয়েছে। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার,সংগঠনের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস।

এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী,দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখার্জী সহ সংগঠনের বিভিন্ন নেতৃত্ব। এই অনুষ্ঠানে এবারের মাধ্যমিক পরীক্ষায় দুর্গাপুরের বেশ কিছু কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়।
