কাজল মিত্র:- হ্যাঁ একেবারই সরকারি অনুমতি থাকলেও সেই অনুমতি কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তা সাটিয়ে চলছে বড় ড্রিল মেসিন দিয়ে রাস্তার পাশে OFC কেবল বসানো।স্থানীয় মানুষদের অভিযোগ কেবল লাইন বসাতে গিয়ে নতুন রাস্তা করছে নষ্ট ।
ঘটনাটি সালানপুর ব্লকের অন্তর্গত আমডাঙ্গা মোড় এলাকায় ।স্থানীয়রা জানিয়েছে কোন এক বেসরকারি সংস্থা সেখানে কেবেল বসানোর কাজ করছিল তবে তারা যেভাবে কাজ করছে তা একেবারে সরকারি সম্পত্তি নষ্ট করে ।

তারা জানান বিশাল এক ড্রিল মেসিন দিয়ে রাস্তার ঠিক পাশেই গর্ত করে কেবল বসানো হচ্ছিল তবে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নব নির্মিত রাস্তা নষ্ট করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ।।যদিও সরকারি নিয়মে রাস্তা থেকে এক মিটার অর্থাৎ তিন ফুট দূরে কেবল বসানো যায় কিন্তু এই বেসরকারি সংস্থা নিজের মনমর্জি মত কাজ করছে একেবারে রাস্তা সাঁটিয়ে ড্রিল করা হচ্ছে ।এই ড্রিল এর ফলে মজবুত রাস্তা কমজোর হয়ে পড়বে তাছাড়া রাস্তার পাশে যেভাবে গর্ত করা হচ্ছে তাতে এই বর্ষাকালের বৃষ্টিতে যেকোন গাড়ি উপর দিয়ে যেতে গেলেই চাকা মাটিতে বসে যাবে ।ফলে বড়সড় দুর্ঘটনা হবার সম্ভাবনা রয়েছে ।তবে এবিষয়ে প্রশাসনকে ব্লক আধিকারিককে বিষয়টি জানানো হলে তিনি পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন ।এবং কাজের কোন সঠিক অনুমতি রয়েছে কিনা টা খতিয়ে দেখা হচ্ছে ।

প্রসঙ্গত জানিয়ে রাখি গত কয়েক মাস আগেই
রূপনারায়নপুর আমডাঙ্গা মোড় থেকে গৌরান্ডি পর্যন্ত পিচের রাস্তা নির্মাণ করা হয় যা খুবই নিম্নমানের করা হয়েছিল ।তবুও সাধারণ মানুষের চলা ফেরার জন্য এই রাস্তায় ভরসা ।কিন্তু সেই রাস্তা যদি কোন বেসরকারি সংস্থা নিজের মুনাফা লাভের জন্য রাস্তা নষ্ট করে কাজ করে তা কতটাগ্রহণ সাপেক্ষ ।তবে দেখার এই বিষয়ে প্রসাশন কি পদক্ষেপ গ্রহন করেন ।
