‘আসানসোল গ্র্যান্ড তিরঙ্গা র‍্যালি’তে দেশভক্তির জোয়ার৮০তম স্বাধীনতা দিবসে গির্জা মোড় থেকে আশ্রম মোড় পর্যন্ত তেরঙ্গা যাত্রা

আসানসোল, নিজস্ব সংবাদদাতা কাজল মিত্র : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে আসানসোলে আয়োজিত হল ‘আসানসোল গ্র্যান্ড তিরঙ্গা র‍্যালি-২০২৬’‘আসানসোল স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রা গির্জা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান পথ পরিক্রমা করে আশ্রম মোড়ে এসে শেষ হয়। হাতে জাতীয় পতাকা, মুখে ‘বন্দে মাতরম’ ধ্বনি – গোটা র‍্যালি জুড়ে ছিল তেরঙ্গার ছোঁয়া।

এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজসেবী ও বহু সাধারণ মানুষ।র‍্যালির উদ্দেশ্য প্রসঙ্গে আয়োজকরা বলেন, “তিরঙ্গা শুধু একটি পতাকা নয়—এটি আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের আত্মমর্যাদার প্রতীক, আমাদের ঐক্যের প্রতীক। দেশের মর্যাদা রক্ষা করে ঐক্যবদ্ধভাবে এক শক্তিশালী, সুন্দর ও সমৃদ্ধ বিকশিত ভারত গড়ে তোলাই আজকের শপথ।”দেশের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।শেষে আশ্রম মোড়ে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গোটা র‍্যালিতে দেশপ্রেমের আবেগে ভাসল আসানসোল শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *