ডিভিসি-ডিএসটিপিএস, অন্ডাল এ বর্ণাঢ্য ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

অন্ডাল : দেশাত্মবোধ ও জাতীয় গৌরবের আবহে ডিভিসির দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন (DSTPS), আন্দালে পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। শৌর্য ভবনের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ডিভিসির আধিকারিক ও কর্মচারী, সিআইএসএফ জওয়ান, স্কুলের ছাত্রছাত্রী, শ্রমিক, গ্রামবাসী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।প্রধান অতিথি অনিল কুমার জৈন, চিফ জেনারেল ম্যানেজার ও প্রজেক্ট হেড, DSTPS, জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সংগীত, সিআইএসএফ-এর প্যারেড পরিদর্শন এবং দেশাত্মবোধক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তব্যে তিনি দেশের উন্নয়নে সকলের সম্মিলিত দায়িত্বের কথা তুলে ধরার পাশাপাশি ডিভিসি ও DSTPS-এর বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে “হর ঘর তিরঙ্গা” কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১০০ জনের অংশগ্রহণে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা ছিল এই যাত্রার অন্যতম আকর্ষণ।এছাড়াও প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, আন্দালের সহযোগিতায় নেশামুক্তি সচেতনতা ও গণশপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ জন এই কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি গ্রামীণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক নৃত্য ও নাটক উপস্থিত সকলের নজর কাড়ে।

পরিবেশ রক্ষার বার্তা দিতে “এক পেড় মা কে নাম” কর্মসূচির মাধ্যমে চারাগাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রী, ডিভিসি কর্মী এবং অসাধারণ কর্মদক্ষতার জন্য সিআইএসএফ ও DSTPS-এর কর্মীদের পুরস্কৃত ও সম্মানিত করা হয়। শেষে উপস্থিত সকলের মধ্যে স্ন্যাকস বিতরণ করা হয়।দেশাত্মবোধ, সামাজিক সচেতনতা, পরিবেশ রক্ষা ও সম্প্রদায়ের অংশগ্রহণের বার্তা নিয়ে ডিভিসি-ডিএসটিপিএস, আন্দালের স্বাধীনতা দিবস উদযাপন পরিণত হয় এক স্মরণীয় জাতীয় উৎসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *