আসানসোল কাজল মিত্র: গত ২-৩ মাস ধরে বেতন অনিয়মের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন একদল শ্রমিক। ফুল মাইনে না দিয়ে “আধা-আধা” করে টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।এর প্রতিবাদে সোমবার তারা আসানসোলের কমিশনারের অফিসে গিয়ে সাক্ষাতের দাবি জানান।শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের ১৫ তারিখে আগের এবং বর্তমান মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা ঠিকমতো মিলছে না। এক মাসের টাকা দিয়ে অন্য মাস আটকে দেওয়া হচ্ছে। ৯০০০ টাকা বেতন হলেও হাতে মিলছে মাত্র ৩০০০-৪০ টাকা।

এ বিষয়ে এক শ্রমিক সানি হারী বলেন, “আমরা কাজ বন্ধ করিনি রোজ কাজ করছি। কিন্তু মাইনে সময়ে না পাওয়ায় সংসার চালানো দায়। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাতে পারছি না। ধার করে দিন চলছে।”তিনি আরও জানান, “আমাদের দাবি, প্রতি মাসের ২ তারিখের মধ্যে সকল শ্রমিকের ফুল বেতন একসাথে অ্যাকাউন্টে ঢোকাতে হবে। মোট প্রায় ৫ হাজার শ্রমিক এই সমস্যার শিকার।”আসানসোল পৌরনিগম সেক্রেটারি এবং কমিশনারের কাছে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা না মেলায় বাধ্য হয়ে তারা আবার অফিসে এসেছেন বলে জানান । শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন সহ নিয়মিত বেতনের দাবি জানিয়েছেন।
