অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে অন্ডালে মহিলাদের বিক্ষোভ, সার্ভিস রোড অবরোধে ব্যাপক যানজট, পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি

নিজস্ব সংবাদ, অন্ডাল : অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে অন্ডাল বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বঞ্চিত মহিলারা। সমস্যার সমাধান না হওয়ায় পরে অন্ডাল মোড়ের ২০ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাঁদের দাবি মেটানোর পরিবর্তে পুলিশ তাঁদের বিরুদ্ধে বলপ্রয়োগ করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য তাঁরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। কিন্তু এখনও টাকা না মেলায় বাধ্য হয়েই তাঁরা পথে নেমেছেন। তাঁদের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *