ডাকাতির ছক ভেস্তে দিল রানিগঞ্জ পুলিশআগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৪কাজল মিত্র

রানিগঞ্জ: ডাকাতির ছক কষার আগেই বড় সাফল্য পেল রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মারুতি ভ্যান-সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও একাধিক ধারালো অস্ত্র।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আমরাসুতা মোড় এলাকায় একটি মারুতি ভ্যানে বসে কয়েকজন ডাকাতির পরিকল্পনা করছে এমন খবর আসে ওসি নাজিমুল হুদার কাছে। খবর পেয়েই তৎপরতার সাথে অভিযান চালিয়ে ভ্যান-সহ ৪ জনকে আটক করা হয়।

ধৃতদের নাম তাজ খান – ১৯ ,আজহারউদ্দিন – ৩০ শেখ আলাউদ্দিন – ২৩
শেখ হাসান – ১৯, সকলের বাড়ি বীরভূম জেলার দুবরাজপুর ও কঙ্কুরতলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড কার্তুজ, ২টি ধারালো অস্ত্র, লোহা কাটার যন্ত্র, ১টি লোহার রড ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।বৃহস্পতিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনা নিয়ে রানিগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলন করা হয়
যেখানে উপস্থিত ছিলেনইনচার্জ সুবীর কর্মকার, পাঞ্জাবি মোড় ফাঁড়ির ইনচার্জ নাজিমুল হুদা সহ অন্যান্য আধিকারিকেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *