জামুড়িয়া কাজল মিত্র: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার জামুড়িয়ায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে চুরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি পাইপগান ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করল জামুড়িয়া থানার পুলিশ। এই ঘটনায় আস্তিক বাউরি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে চুরুলিয়ার বাসিন্দা আস্তিক বাউরির বাড়িতে বেআইনি অস্ত্র মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতেই জামুড়িয়া থানার পুলিশ তার বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে ঘর থেকে একটি দেশি পাইপগান এবং ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

ঘটনাস্থল থেকেই আস্তিককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়।অস্ত্রটি কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।
