আসানসোলের ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, সালানপুর থানায় লিখিত অভিযোগ

কাজল মিত্র: ঝাড়খণ্ডের ধানবাদের ব্যবসায়ী বিজয় পাটোয়ারির সঙ্গে পার্টনারশিপে শ্যামডিহ মাধাইচকে কৌশমিক ফুড প্রোডাক্ট প্ল্যান্ট বসিয়ে প্রতারণার অভিযোগ উঠল আসানসোলের ব্যবসায়ীর বিরুদ্ধে।ধানবাদ মহুদার বাসিন্দা বিজয় পাটোয়ারি গত ২৬/১০ তারিখে সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি আসানসোলের ব্যবসায়ী পার্টনার রঞ্জিত আগরওয়াল ও তাঁর দুই ছেলে অনমোল আগরওয়াল, অভিষেক আগরওয়ালের নাম উল্লেখ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ওই তিনজন পার্টনার পাটোয়ারিকে ধোঁকা দিয়ে ব্যাঙ্কের সঙ্গে মিলে টাকা আত্মসাৎ করেছেন। জোর করে প্ল্যান্টটি নিজেদের দখলে রেখে দিয়েছেন।

এছাড়াও অভিযোগ, এই তিন বাবা-ছেলে ব্যাঙ্কে লেটার প্যাডে তাঁর ও তাঁর ভাইয়ের জাল স্বাক্ষর করে ‘এনি ওয়ান’ করে ফান্ড লুট করেছেন। এর সমস্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন পাটোয়ারি। এই কাণ্ডে ব্যাঙ্ক কর্মীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *