সংবাদদাতা ,অন্ডাল : মঙ্গলবার উখড়া গ্রামে সাড়ম্বরে আয়োজিত হল গোষ্ঠ উৎসব । এলাকার বিভিন্ন মন্দিরের দেবতাদের পালকিতে চড়িয়ে শোভাযাত্রা সহকারে হয় নগর কীর্তন । ১৮৬ বছর আগে তৎকালীন উখড়া গ্রামের জমিদার শম্ভুনাথলাল সিং হান্ডে গোষ্ঠ যাত্রা উৎসবের সূচনা করেন । পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য অনুরণলাল সিং হান্ডে, বিশাললাল সিং হান্ডে জানান গোষ্ঠ হচ্ছে বিভিন্ন মন্দিরের দেবতাদের মিলন উৎসব । পরম্পরা অনুসারে এদিন জমিদার বাড়ির গোপীনাথ জিউ মন্দিরের পক্ষ থেকে গ্রামের মহন্তস্থল ও গোপাল জিউ মন্দিরের দেবতাদের আমন্ত্রণ জানানো হয় । সব মন্দিরের দেবতাদের মিলন হয় জমিদার বাড়ির দুর্গা মন্দির চাঁদনীবাড়ি মন্দিরে । সন্ধ্যেবেলায় মন্দির থেকে স্কুল মোড় পর্যন্ত দেবতাদের বিগ্রহ পালকিতে চড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগরকীর্তন আয়োজিত হয় । উৎসব শেষে নিজের নিজের মন্দিরে পৌঁছে দেওয়া হয় বিগ্রহ গুলি ।
উখড়া গ্রামে সাড়ম্বরে পালিত হলো গোষ্ঠ উৎসব
