জলের তোড়ে ভিটে ভেঙে যাওয়ার জোগাড়, ৩ ঘন্টা ধরে ঘরে বন্দি জলসরকারি সাহায্যের অপেক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবার

নিজস্ব সংবাদদাতা, কাজল মিত্র : টানা বৃষ্টির জেরে আচমকা জল ঢুকে আসানসোল নিয়ামতপুর এলাকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।ভেঙে পড়েছে ইটের দেওয়াল, ভেসে গেছে ঘরের আসবাবপত্র, রান্নার গ্যাস সিলিন্ডার। অথচ ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছয়নি কোনো প্রশাসনিক দল।ক্ষোভে ফুঁসছে ক্ষতিগ্রস্ত পরিবার।ক্ষতিগ্রস্ত রাধেশ্যাম ঠাকুর পেশায় গাড়িচালক। কান্নাজড়িত গলায় তিনি বলেন, “রাতারাতি হেভি জল ঢুকে সব শেষ করে দিল।দেওয়াল ভেঙে পড়েছে। সিলিন্ডার থেকে শুরু করে ঘরের সব জিনিস ভেসে গেছে। এখনো ৩ ঘন্টা ধরে ঘরের মধ্যে হাঁটু সমান জল। দেওয়াল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।”

তার অভিযোগ, “সরকার এসেছে, সরকার গেছে। কিন্তু আজ পর্যন্ত কেউ একবারও খোঁজ নিতে এলো না। নালা-নর্দমা পরিষ্কার না হওয়ায় প্রতিবার জল ঢুকে পড়ে। আমাদের বাঁচান। কিছু একটা ব্যবস্থা করুন।”স্থানীয়দের দাবি, অবিলম্বে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে উপযুক্ত ক্ষতিপূরণ এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করা হোক। অন্যথায় বর্ষায় এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *