সংবাদদাতা, কোলকাতা : ১২ ই সেপ্টেম্বর “হিমালয়াস্ বেকনের” ১২ জনের একটি টিম রওনা দিল মাউন্ট “লিওপার্গিয়াল – টু (৬৭৯২ মিটার) এর উদ্দেশ্যে । হাওড়া স্টেশনে ক্লাব এর পতাকা এবং জাতীয় পতাকা তুলে দিলেন যথাক্রমে ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। ন্যাশনাল এক্সপিডিশন গঙ্গোত্রী -১ আমাদের হয়েছিল ১৯৭৯ সালে।

ভারতবর্ষের পাঁচটা রাজ্য থেকে অংশগ্রহণ করেছিল বিভিন্ন পর্বতআরোহীরা। আশির দশকে গঙ্গাসাগরে হয়েছিল পর্বতারোহনের ন্যাশনাল সেমিনার। এবছর আমাদের এই টিমে গুজরাট, দিল্লি এবং বিহারের তিন সদস্য এবং সদস্যা উপস্থিত থাকছেন। নেতৃত্বে থাকছেন রাজশেখর ঘোষ এবং অন্যান্যরা হলেন – সুদীপ রায়, পার্থ দত্ত, কাজল দাশগুপ্ত, গৌতম রায়, সুজয় দাস, রূপসা ঘোষ, রিসভ দাস, গৌরব দাস, ঐশীক রায়, ঋদ্ধি শ্রী (গুজরাট) রাহুল রামদয়াল শনি (বিহার) এবং প্রবিনা থাপা (বাড়ি কালিম্পং কিন্তু থাকেন দিল্লিতে)।

এ বছর এক্সপিডিশনের সাথে সাথে আমরা আরো দুটো প্রোগ্রাম হাতে নিয়েছি প্রথমত নাকো গ্রামে তে যে সরকারি স্কুল আছে “নাকো রাজকীয় পাঠশালা” এবং “রেনচিং প্রাইভেট স্কুল” সেখানে ১০০ জন ছাত্র ছাত্রীর হাতে আমরা এডুকেশন মেটেরিয়াল তুলে দেব। দ্বিতীয়তঃ নাকো গ্রামসহ বিভিন্ন জায়গায় পরিবেশ দূষণমুক্ত রাখার আবেদন নিয়ে প্রচার চালাবো বলে জানান রাজশেখর ঘোষ।
