আসানসোল, নিজস্ব কাজল মিত্র: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিল আসানসোল বিজেপির যুব নেতা অভিজিৎ রায় ।এদিন তিনি বিজেপি কর্মী- সমর্থকদের সাথে নিয়েকল্যাণপুর হাউজিং-এর মাঠে হাজার হাজার প্রদীপ জ্বালিয়ে মাঠের ওপর ফুটিয়ে তোলা হল বিশাল ‘MODI’ লেখা। আয়োজকদের দাবি, এই আলোকসজ্জা এতটাই বড় যে ফ্লাইট থেকেও দেখা যাবে – যার নাম দেওয়া হয়েছে ‘ফ্লাইট ভিউ মোদী’।

গতকাল রাতে ওই মাঠে বহু যুবক একসঙ্গে ঘাসের ওপর বসে হাতে প্রদীপ নিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
এই বিষয়ে অভিজিৎ রায় বলেন, “মোদীজি আমাদের কাছে মঙ্গলদ্বীপের মতো। তিনি দেশের মঙ্গল করছেন। তাই তাঁর জন্মদিনে আমরা মঙ্গলদীপ জ্বালিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করছি। দেশের যশস্বী প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় এই আয়োজন।”রাতের অন্ধকারে হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা মাঠ। অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।
